প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 27, 2026 ইং
পটিয়া সেনা অভিযানে দেশীয় অস্ত্র সহ ২জন গ্রেফতার

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় ধলঘাট ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ ২জনকে গ্রেফতার করে সেনাবাহিনীর একটি চৌকস টিম।
পটিয়া সেনা ক্যাম্প সুত্রে জানা যায়, গত ২৬শে জানুয়ারি (সোমবার)ভোর রাতে সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আফজাল মাহমুদ নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস টিম গোপন সুত্রে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ মুরাদ হাশেমী(৩৫)ও মো:শহীদুল ইসলাম (৫৫)নামের ২জনকে গ্রেফতার করে। সেনা সদস্যদের উপস্হিতি টের পেয়ে অভিযুক্ত মুল আসামি শানু(৫২)পালিয়ে যায়। আটক কৃতদের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৯টি দা ও ৬টি ছুরি উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা দীর্ঘদিন ধরে অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। আইনগত ব্যবস্হা গ্রহণের জন্য তাদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, আটককৃত দের বিরুদ্ধে আইন গত ব্যবস্হার মাধ্যমে আদালতে প্রেরন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট